ঢাকা
৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:০৬
logo
প্রকাশিত : মার্চ ১৫, ২০২৫

শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই কৃষকের বসতবাড়ি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে শফের প্রামানিক নামে এক কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ১৫ মার্চ শনিবার সকালে উপজেলার গোকুলনগর মাদ্রাসাপাড়া এলাকায়
এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছেন ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম। এতে ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ওই কৃষকের। 

ক্ষতিগ্রস্থ ওই কৃষকের ছেলে মো. আশরাফুল ইসলাম জানান, হঠাৎ করে বাড়ির বৈদ্যুতিক মিটার থেকে হালকা আগুনের ফুলকি দেখে বিদ্যুতের সংযোগ লাইন বন্ধ করে দেওয়া হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় আশেপাশের লোকজন আগুন নেভাতে এগিয়ে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাড়ির ৫ টি বসতঘরের সব কিছু ও একটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। 

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিন্তু বাড়ির কোন কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। সব পুড়ে গেছে। শর্ট সার্কিটের কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram