ঢাকা
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৪৬
logo
প্রকাশিত : মার্চ ১৫, ২০২৫

কালিয়াকৈরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে  ফুলবাড়িয়া টু মাওনা আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক নারী সহ তিনজন নিহত হয়েছেন।

শনিবার  সকাল আটটার দিকে উপজেলার মাওনা টু ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল আটটার দিকে মাওনা হইতে সিএনজি যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্য রওনা দিলে উপজেলার নামাশুলাই এলাকায় পৌঁছালে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইট ভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে। এতে সিএনজির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

ঘটনাস্থলেই সিএনজি চালক ওবায়দুল ও অজ্ঞাত এক নারী(৫৬)। অজ্ঞাত এক বৃদ্ধ (৭০)সহ তিনজন নিহত হয়। গুরুতর আহত হয় একজন। আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। তবে ঘাতক ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কালিয়াকৈর থানা পুলিশের উপ পরিদর্শক কামরুল বিষয়টি নিশ্চিত করেছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram