ঢাকা
১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:২৭
logo
প্রকাশিত : মার্চ ১৪, ২০২৫

ড. ইউনূস ও গুতেরেসের সাথে ইফতারের অপেক্ষায় লাখো রোহিঙ্গা

জসিম সিদ্দিকী, কক্সবাজার: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে গণ-ইফতারের অপেক্ষায় লাখো রোহিঙ্গা।

আজ শুক্রবার দুপুরে দেখা যায় গণ-ইফতার ঘিরে অংশগ্রহণকারী রোহিঙ্গাদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সকাল ১০টা থেকে ইফতারের স্থল ক্যাম্প-২০ এর ডেমো হিলে প্রবেশ করতে থাকেন রোহিঙ্গারা।

কক্সবাজার বিমানবন্দরে প্রধান উপদেষ্টাসহ অবতরণের পর তিনি উখিয়া হয়ে সড়ক পথে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। লার্নিং সেন্টার পরিদর্শনসহ ইতোমধ্যে তিনি বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেছেন। রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস। বিকাল ৪টায় প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। এরপর জাতিসংঘ মহাসচিবসহ লাখো রোহিঙ্গার সাথে ইফতারে অংশ নিবেন।  

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram