ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৪২
logo
প্রকাশিত : মার্চ ১৪, ২০২৫

রাজশাহীর দুই উপজেলা পরিষদের চেয়ারম্যান, যুবলীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক,  রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের দুই সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  বিষয়টি টক অফ দ্যা টাউনে পরিনত হয়েছে।

গোদাগাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর হাতহাত হিসেবে খ্যাত  জাহাঙ্গীর আলম।  গত বুধবার দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বাদী হয়ে রাজশাহী জেলা দুদক কার্যালয়ে এ মামলাটি মামলা দায়ের করেন, যা নিশ্চিত করেছেন রাজশাহীর উপ-পরিচালক ফজলুল বারী।

তদন্তের প্রক্রিয়ায় জানা গেছে, এই  ব্যক্তি রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর সাথে যুক্ত হয়ে দুর্নীতি কার্যক্রমে জড়িত ছিলেন। গোদাগাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম অবৈধভাবে ১ কোটি ১১ লাখ ৬৫ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন বলে দুদক তদন্তে তথ্য পেয়েছে। এছাড়া, তাঁর মোট ৭ কোটি ৭১ লাখ ১১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া গেছে।

গত বুধবার দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বাদী হয়ে রাজশাহী জেলা দুদক কার্যালয়ে দুটি মামলা দায়ের করেন, যা নিশ্চিত করেছেন রাজশাহীর উপ-পরিচালক ফজলুল বারী।

তদন্তের প্রক্রিয়ায় জানা গেছে, এই দুই ব্যক্তি রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর সাথে যুক্ত হয়ে দুর্নীতি কার্যক্রমে জড়িত ছিলেন। গোদাগাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম অবৈধভাবে ১ কোটি ১১ লাখ ৬৫ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন বলে দুদক তদন্তে তথ্য পেয়েছে। এছাড়া, তাঁর মোট ৭ কোটি ৭১ লাখ ১১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া গেছে।

অন্যদিকে, তানোর উপজেলার সাবেক চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নাও অবৈধভাবে ৪৯ লাখ ৬৮ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। তার মোট সম্পদ ১ কোটি ১৪ লাখ ৪২ হাজার টাকার মধ্যে ৪২ লাখ ৩৬ হাজার টাকা স্থাবর এবং ৬৯ লাখ ৫ হাজার টাকা অস্থাবর সম্পদ রয়েছে।

দুদক আরও জানায়, এই দুই নেতার বিরুদ্ধে একাধিক নোটিশ জারি করা হলেও তাঁরা সম্পদের হিসাব দাখিল করেননি। এছাড়া, গত আগস্ট মাসে সরকার পরিবর্তনের পর থেকে তারা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে রয়েছে যুবলীগ নেতা হিসেবে একাধিক আন্দোলনে হামলার অভিযোগও।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram