ঢাকা
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:০৯
logo
প্রকাশিত : মার্চ ১৪, ২০২৫

আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: মাগুরার শিশু তৃতীয় শ্রেণির ছাত্রী আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে  মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহবায়ক রোকনুজ্জামান রোকন এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করে। 

মানববন্ধনে 'আমার বোন কবরে খুনি কেন বাহিরে' সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এছাড়াও আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোড় দাবী জানানো হয়।

এসময়  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ‍্য সংগঠক ইয়াকুব রহমান শ্রাবন, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মাহফুজুল ইসলাম কিরণ, শ্রমিককল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান মানিক, গছিডাঙ্গা জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম  প্রমুখ বক্তব্য রাখেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram