ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:২৫
logo
প্রকাশিত : মার্চ ১৪, ২০২৫

হাতীবান্ধায় ৭ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, আটক এক

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ৭ বছরের এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে জহুরুল মোল্লা সাগর (২১) নামে একজনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ওই শিশুকে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।

বৃহস্পতিবার রাতে উপজেলার দোয়ানী পিত্তিফাটা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আটককৃত জহুরুল মোল্লা সাগর বরিশাল জেলার আগৌল ঝাড়া উপজেলার আশকর গ্রামের হেলাল মোল্লার ছেলে।

জানা গেছে, জহুরুল ইসলাম সাগর একজন শ্রমিক। সাগর উপজেলার দোয়ানী পিত্তিফাটা এলাকায় বিদ্যুতের টাওয়ার নির্মাণের কাজ করেন। বুধবার সন্ধ্যায় শিশুটিকে তার নিজ বাড়িতে একা পেয়ে জোরপূর্বক পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে এসে জহুরুল মোল্লাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার বলেন, বাড়িতে একা পেয়ে জোরপূর্বক পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন সাগর। আমরা এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক তানভির আহমেদ বলেন, ভুক্তভোগী শিশুটিকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুন-নবী বলেন, অভিযুক্ত সাগরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram