ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৩৯
logo
প্রকাশিত : মার্চ ১৩, ২০২৫

গোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে আহত-১২

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। এসময় চাপ্তা এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সাথে সংঘর্ষ ঘটলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সাথে সজোরে ধাক্কা মারে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে ‍মুচড়ে গেলে অন্তত ১২ যাত্রী আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মারাত্মক আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram