ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৪১
logo
প্রকাশিত : মার্চ ১৩, ২০২৫

শায়েস্তাগঞ্জে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন সফল করতে সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন সফল করতে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. অদিতি রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস।

মেডিকেল টেকনিশিয়ান আবু ছালেহ মো. মামুনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন, প্রধান শিক্ষক মো. নূরুল হক, সহকারী সার্জন ডা. বিশ্বজিত রায় প্রমুখ।

সভায় জানানো হয়, ১৫ মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে উপজেলার ৭২টি কেন্দ্রে ১১ হাজার ৭৫০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

সভায় আরও জানানো হয়, ভিটামিন এ ক্যাপসুল শিশুর অপুষ্টি, অন্ধত্ব প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত, হাম ও ডায়রিয়াজনিত মৃত্যুর হার হ্রাসসহ সকল ধরণের মৃত্যুর হার হ্রাস করে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram