ঢাকা
logo
প্রকাশিত : March 13, 2025

ঈশ্বরদীতে আওয়ামী লীগ নেত্রী প্রিয়া আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য, ভূমিমন্ত্রী ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর বড় মেয়ে আওয়ামী লীগ নেত্রী মাহজেবিন শিরিন প্রিয়াকে (৫০) আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ঈশ্বরদী শহরের হাসপাতাল রোডের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহজেবিন শিরিন প্রিয়া পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ ও ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের বড় বোন এবং ঈশ্বরদী প্রেসক্লাবের সদস্য তিনি। প্রিয়া ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুর স্ত্রী।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ঈশ্বরদী শহরের হাসপাতাল রোডের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

ওসি শহীদ আরও জানান, ২০২৪ সালের ৪ আগস্ট পাবনার ঈশ্বরদী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার কর্মসূচিতে যুবদল কর্মীদের লক্ষ্য করে গুলির ঘটনায় একটি মামলা হয়। এতে অজ্ঞাত আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যুবদল কর্মীদের গুলি করার ঘটনার মামলায় প্রিয়া আসামি না থাকার কারণে ৫ আগস্টের পর তিনি বহাল তবিয়তে ঈশ্বরদী শহরের হাসপাতাল রোডের নিজ বাড়িতে ছিলেন। তবে ওই মামলায় দীর্ঘ ৬ মাস পর প্রিয়াকে আটক করা হলো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram