ঢাকা
logo
প্রকাশিত : March 13, 2025

ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবিতে মোরেলগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

শিক্ষার্থীরা সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে কাপুড়িয়াপট্টি এলাকায় তারা মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তৃতা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সায়মন জিয়ন, মাসরাফি মজিদ আকিব, শাহরিয়ার আহমেদ ও সৃষ্টি রানীমৃধা।

বক্তারা মাগুরার আসিয়া ধর্ষণ ঘটনা থেকে শুরু করে সারাদেশে সংঘটিত ধর্ষণের সর্বোচ্চ বিচার নিশ্চিত ও আইন-শৃংখলা পরিস্থিতির দ্রুত উন্নতি করার দাবি জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram