ঢাকা
logo
প্রকাশিত : March 13, 2025

শৈলকুপার গড়াই নদীর সেই কুমির জনতার হাতে আটক

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খুলুমবাড়ি এলাকার গড়াই নদীতে মাঝে মাঝে ভেসে ওঠা ৪টি কুমিরের মধ্যে একটি বিশালাকৃতির কুমির রাতে জনতা লোকালয় থেকে আটক করেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার ৭নং হাকিমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি গোয়াল ঘরের পাশ থেকে কুমিরটিকে স্থানীয় জনতা আটক করে।

৮ থেকে ১০ ফুট লম্বার বিশালাকৃতির কুমিরটি আটকের সময় কোন ব্যক্তি আহত হয়নি বলে জানা যায়। সাথে সাথে ঘটনাটি আ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান জানতে পারলে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের সহযোগিতায় কুমিরটি শৈলকুপা থানা পুলিশ ও বন বিভাগের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয় বলে জানা যায়। এ সময় গোবিন্দপুর গ্রাম ও খুলুমবাড়িয়া এলাকায় ইউনিয়নের হাজার হাজার জনতা কুমিরটি এক নজর দেখার জন্য ভিড় জমায়।

গোবিন্দপুর গ্রামের আশিকুর রহমান জানান, তারা কয়েক বন্ধু তারাবির নামাজ শেষে একটি দোকানে বসেছিলেন। এর মধ্যে জানতে পারি তাদের গোয়ালের পাশে বিশাল আকৃতির একটি কুমির গোংরাঙির শব্দ করছে। যা নদী থেকে প্রায় এক কিলোমিটার দুরে। পরে গ্রামবাসী একসাথে প্রথমে জাল দিয়ে তাকে আটকানোর চেষ্টা করি। এরপর সম্ভব না হলে কুমিরের মাথায় পানি ঢাললে সে শান্ত হয়। পরে তার মাথায় হাত বুলিয়ে ধীরে ধীরে কুমিরটি রশি দিয়ে আটকাতে সক্ষম হয়। সাথে সাথে ঘটনাটি জানাজানি হলে গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুমিরটি এক নজর দেখতে হাজার হাজার জনতা উপস্থিত হয়। পরে অবস্থা বেগতিক হলে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম তাদের কাছ থেকে কুমিরটি উদ্ধার করে তার জিম্মায় নিয়ে যান।

এ ব্যাপারে ৭নং হাকিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জোয়ার্দ্দার জানান, ঢাকা থেকে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামন তাকে জানান, তার এলাকায় একটি কুমির জনতা উদ্ধার করেছে। সাথে সাথে কুমিরটি তিনি জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশ ও বন বিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করি।

শৈলকুপা বন কর্মকর্তা মখলেচুর রহমান বলেন, খুলুমবাড়ির গড়াই নদী এলাকা থেকে বিশাল আকৃতির একটি কুমির এলাকাবাসীরা আটক করে তার কাছে হস্তান্তর করেছেন। তার কাছে কুমির রেসকিউ করার মত সরঞ্জামাদি না থাকায় খুলনা বিভাগীয় বন বিভাগে খবর দেওয়া হয়েছে। তারা কুমিরটি উদ্ধারের জন্য রওনা হয়েছেন বলে জানান।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মাসুম খান বলেন, হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়িয়া এলাকা থেকে একটি কুমির উদ্ধার করে জীবিত অবস্থায় থানায় নিয়ে আসা হয়েছে। খুলনা থেকে বন কর্মকর্তারা রওনা হয়েছেন। বন কর্মকর্তারা এসে কুমিরটি উদ্ধার করে খুলনায় নিয়ে যাবেন বলে জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram