ঢাকা
logo
প্রকাশিত : March 12, 2025

বাগেরহাটে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, ৩ বাড়ীতে আগুন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা জিয়া মঞ্চের সভাপতি নিজাম কাজীকে (৪৮) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ ইউনিয়ন বিএনপি’র একটি গ্রুপের নেতা-কর্মীরা। নিহত উপজেলা জিয়া মঞ্চের সভাপতি নিজাম কাজী হিজলা ইউনিয়নের মাঠপাড়া এলাকার নূর মোহম্মদ মোল্লার ছেলে।

মঙ্গলবার রাত ৯টার দিকে হিজলা ইউনিয়নের মাঠপাড়া এলাকার একটি চায়ের দোকানের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. জামাল কাজী গ্রুপের সাথে প্রতিদ্বন্দী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রার্থী সাইফুল মোল্লা গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জামাল কাজী গ্রুপের নেতা চিতলমারী উপজেলা জিয়া মঞ্চের সভাপতি নিজাম কাজীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাকে দ্রুত উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে নিজাম কাজীর মৃত্যু হয়।

তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে জামাল কাজী গ্রুপের উত্তেজিত নেতা-কর্মীরা প্রতিপক্ষ সাইফুল মোল্লা গ্রুপের প্রধান মো. সাইফুল মোল্লার বাড়ীসহ ৩টি বাড়ীতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জিয়া মঞ্চের সভাপতিকে হত্যার ঘটনায় সাইফুল মোল্লা গ্রুপের প্রধান মো. সাইফুল মোল্লা (৩২), মো. সোহেল চাঁন মোল্লা (২৮) ও সৈকত শেখকে (২২) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বাড়ী উপজেলার হিজলা ইউনিয়নের মাঠপাড়া গ্রামে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদৎ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জামাল কাজী গ্রুপের নেতা উপজেলা জিয়া মঞ্চের সভাপতি নিজাম কাজীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত লোকজন সাইফুল মোল্লা গ্রুপের প্রধান মো. সাইফুল মোল্লাসহ তার আরো দুই সমর্থকদের বাড়ীতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই হত্যাকান্ডের ঘটনায় নিহতের বড় ভাই জামাল কাজী বাদী হয়ে চিতলমারী থানায় বুধবার দুপুরে হত্যা মামলা দায়ের করে। এই হত্যা মামলায় প্রধান আসামী মোল্লা গ্রুপের প্রধান মো. সাইফুল মোল্লা, দুই নম্বর আসামী মো. সোহেল চাঁন মোল্লা ও তের নম্বর আসামী ও সৈকত শেখকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর বিকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram