ঢাকা
১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৪৫
logo
প্রকাশিত : মার্চ ১২, ২০২৫

ধর্ষণের বিচারের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি: দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলন। বুধবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের, টাঙ্গাইল জেলা শাখার শিক্ষক ফোরামের সহ-সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ রাফি বীন রেজাউল, সাংগঠনিক সম্পাদক সাকিব হাসান খান রিয়াদ, প্রশিক্ষণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, তথ্য ও গবেষণা সম্পাদক মো. ইউনুস, বিশ্ববিদ্যালয় সম্পাদক গোলাম রাব্বি প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সারাদেশে ধর্ষণ বেড়ে গেছে। সকল ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

এ সময় ইসলামী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram