ঢাকা
logo
প্রকাশিত : March 12, 2025

বড়াইগ্রামে নসিমন-ভুটভুটি সংঘর্ষে একজন নিহত

অমর ডি কস্তা, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে গরু বোঝাই নসিমনের সাথে পণ্যবাহী ভুটভুটি’র সংঘর্ষে ১ জন নিহত ও ১ জন মারাত্মকভাবে আহত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে ওয়ালিয়া-বনপাড়া আঞ্চলিক সড়কের উপজেলার চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতের নাম রুবেল হোসেন। সে পার্শ্ববর্তী লালপুর উপজেলার হাংড়াগাড়ী গ্রামের আবু বক্কারের ছেলে। আহত শাকিল হোসেনের বাড়িও একই গ্রামে।

জানা যায়, ভোগ্যপণ্য নিয়ে ভুটভুটিযোগে সজিব গ্রুপের দুই বিক্রয় প্রতিনিধি (এসআর) রুবেল হোসেন (২৫) ও শাকিল হোসেন (২৭) স্থানীয় বাজারের দিকে যাচ্ছিলো। এ সময় চন্ডিপুর এলাকায় পৌঁছালে গরু বোঝাই নসিমনের সাথে সংঘর্ষ হলে ভুটভুটিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ওই দুই বিক্রয় প্রতিনিধি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে রুবেলকে নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মুরমু বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram