ঢাকা
logo
প্রকাশিত : March 12, 2025

কালিয়াকৈরে ঈদ উপলক্ষে মহাসড়কে যানজট মুক্ত রাখতে মতবিনিময় সভা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় নাওজোড় হাইওয়ে পুলিশের আয়োজনে বুধবার দুপুরে পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে মহাসড়কে যানজট ও নিরাপত্তা রাখার লক্ষ্যে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নাওজোড় হাইওয়ে পুলিশের ওসি রইছ উদ্দিন।

মতবিনিময় সভায় সঞ্চালনা করেন গাজীপুর জেলা শ্রমিকদলের আহ্বায়ক মিনার উদ্দিন। মতবিনিময় সভায় মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহনের শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান।

এসময় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা ট্রাক-মিনিট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক হযরত আলী মিলন, রিয়াজ উদ্দিন, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি কিরন মাহমুদ, গাজীপুর জেলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক দেওয়ান জসিম উদ্দিন সহ অন্যান্যরা।

নাওজোড় হাইওয়ে থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram