

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইল জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্নের লক্ষ্যে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) নড়াইল সিভিল সার্জন অফিস এর সম্মেলন কক্ষে সিভিল সার্জন অফিস, নড়াইল এর আয়োজনে অনুষ্ঠিত সভায় জানানো হয়, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ৯ শত ৯৬টি কেন্দ্রের মাধ্যমে জেলায় মোট ৯৮ হাজার ৫ শত ৬২ জন শিশুকে শনিবার (১৫ মার্চ) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানা হবে।
৬ থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ৯ শত ০৭ জন শিশুকে নীল রঙের ভিটামিন “এ” (১ লক্ষ আই, ইউ) ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৮৬ হাজার ৬ শত ৫৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল (২ লক্ষ আই,ইউ) খাওয়ানো হবে।
সিভিল সার্জন ডাঃ আব্দুর রশীদের সভাপতিত্বে বক্তব্য দেন নড়াইল প্রেসক্লাবের আহবায়ক অ্যাডভোকেট এসএম আব্দুল হক, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ইসমাইল হোসেন বাপ্পী, সাংবাদিক হুমায়ুন কবীর রিন্টু প্রমুখ। সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

