ঢাকা
logo
প্রকাশিত : March 12, 2025

মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত, আহত-৪

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ আল শামী (২১) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন শিক্ষার্থী। মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার হাতুড় ইউপির মুখইর মোড় নামক স্থানে।

নিহত আব্দুল্লাহ আল শামী মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেটের চাচাতো ভাই কায়েস্ত পাড়া নিবাসী আজমল হক বিমানের ছেলে। সে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী ছিল। এ ঘটনায় আহতরা হলো নিহত শাফীর ছোট ভাই শাফিন হোসেন (১৯), একই এলাকার শাহীনের ছেলে ফারহান সাদিক (২০), পুলিশ অফিসার মাসুদ রানার ছেলে রায়হান (২০) ও তাপস সরদারের ছেলে অহন (২১)। আহত সকলেই উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এদিন রাতে নিহত আব্দুল্লাহ আল শামী তার ছোট ভাইসহ অন্যদের নিয়ে নিজে প্রাইভেট কার চালিয়ে এলাকায় ভ্রমণে বের হন। এ সময় তারা নওগাঁ-পোরশা আঞ্চলিক সড়কের মুখইর মোড়ে পৌঁছালে নতুন ও পুরাতন সড়কের উচু-নিচু স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আব্দুল্লাহ আল শামীর মৃত্যু হয়। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল শামীকে মৃত ঘোষণা করেন এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram