ঢাকা
logo
প্রকাশিত : March 12, 2025

চিরকুট লিখে ভিডিও ভাইরালের হুমকি, আতঙ্কে শিক্ষক পরিবার

লক্ষ্মীপুরের কমলনগরে ভিডিও ভাইরালের হুমকি দিয়ে মোসলেহ উদ্দিন নামে এক শিক্ষকের বাসার ভ্যান্টিলেটরের ফাঁকে একটি চিরকুট রেখে যাওয়া হয়৷এ ঘটনায় শিক্ষক বাদী হয়ে কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

চিরকুটটিতে লেখা ছিল- 'তুমি জানো আমি তোমার সব খবর রাখি, আজকে তিন মাস কি কর আমি জানি। তোমার কিছু ভিডিও আছে আমার কাছে। তুমি যদি আমার নাম্বার এ কল না দেও তাহলে ভিডিওগুলো মিডিয়াতে ছেড়ে দিব এইটা আমার নাম্বার কল দিবে। -আরিয়ান'

রবিবার (৯ মার্চ) রাতে আরিয়ান নামে অজ্ঞাত লোকের লেখা চিরকুটটি পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে শিক্ষক পরিবার। কমলনগরের চরমার্টিন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড চরমার্টিন গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (১০ মার্চ) রাতে শিক্ষক মোসলেহ উদ্দিন বাদি হয়ে কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

জিডিতে শিক্ষক মোসলেহ উদ্দিন উল্লেখ করেন, তিনি পেশায় একজন শিক্ষক। ৯ ফেব্রুয়ারি রাতে তার বাড়িতে চুরির ঘটনা ঘটে। ৭ মার্চ রাতে অজ্ঞাত ব্যক্তি তাদের ব্যবহৃত মাটির চুলায় খোদাই করে একটি মোবাইল (০১৮৮৩-৫৯৮১৯৭) নাম্বার ও বিভিন্ন সাংকেতিক চিহ্ন লিখে যান। পরে লিখে যাওয়া নম্বরে ফোন করে পরিচয় জানতে চাওয়া হলে লক্ষ্মীপুর শহরের বাগবাড়িতে গিয়ে তার সাথে দেখা করতে বলে। এরপরই সংযোগ বিচ্ছিন্ন করে দেন অজ্ঞাত ওই ব্যক্তি। এরপর থেকে ওই নম্বরটি আর সচল পাওয়া যায়নি।

একইভাবে গত রবিবার রাতের কোন এক সময়ে পরিবারের সদস্যদের অগোচরে অজ্ঞাতনামা ব্যক্তি বসতঘর সংলগ্ন পাকা বাথরুমের ভ্যান্টিলেটরের ফাঁকে মোবাইল নাম্বারসহ একটি চিরকুট রেখে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের সদস্যরা। যেকোন সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন তারা। এতে প্রশাসনের সহযোগিতায় থানায় সাধারণ ডায়েরি করেন শিক্ষক।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত কাজ চলছে। গুরুত্ব দিয়ে ঘটনাটি দেখা হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram