ঢাকা
logo
প্রকাশিত : March 11, 2025

সরাইলে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। 

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা কৃষি অফিসে চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরাম হোসেন। এতে উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা সিরাজুম মুনীরা কায়ছান, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হাসান বক্তব্য রাখেন।  এসময় সরাইল প্রেসক্লাবে সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, উপজেলা প্রেসক্লাবে সভাপতি মোঃ শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাংবাদিক মোঃ রিমন খানসহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ ও কৃষক, কৃষাণীসহ বিভিন্ন শ্রেণির মানুষ  উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন  কৃষিবিদ হুমায়ুন কবির। কৃষি মেলায় ৯টি বিভিন্ন স্টলে ফসল উন্নয়ন ও উৎপাদন বিষয়ে তথ্য প্রদর্শন করা হয়। এছাড়াও বিভিন্ন সবজি ও ফলের চারা উৎপাদন রোপন বিষয়ক তথ্য, জৈব সার উৎপাদন ও ব্যবহার বিষয়ে কৃষক এবং কৃষাণীদের পরামর্শ প্রদান করা হয়। আগামী ১৩ই মার্চ এ কৃষি মেলার সমাপ্তি হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram