ঢাকা
logo
প্রকাশিত : March 11, 2025

বাউয়েট ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বাগাতিপাড়া ( নাটোর) প্রতিনিধি: বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে বাউয়েট ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার (১১ মার্চ ২৫) বিকেলে ফ্যাকাল্টি এন্ড অফিসার্স পয়েন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মো. শওকত হুসেন, পিএসসি, (অবঃ), রেজিস্ট্রার লেঃ কর্ণেল কেএফএ সোহেল (অবঃ), মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অনুষদের ডিন প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূইয়া , প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক মন্ডলী, কর্মকর্তাগণ ও শিক্ষার্থীবৃন্দ। ক্লাবের সদস্য সিএসসি বিভাগের শিক্ষার্থী সাদমান আহমেদ তূর্য উপস্থাপনা করেন । অনুষ্ঠানের সমন্বয় করেন ক্লাবের উপদেষ্টা ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ বরকত উল্লাহ।

উল্লেখ্য অনুষ্ঠানে পার্শ্ববর্তী এলাকার ৯০ জন এতিম ও অসহায়দের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram