ঢাকা
logo
প্রকাশিত : March 11, 2025

তিতাসে ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটি গঠন

মো: জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা তিতাস উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে সম্মেলনের মাধ্যমে ২০২৫-২০২৬ সেশনের আংশিক কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি পদে ডা: আব্দুল হান্নান, সহ-সভাপতি মুফতি মো: মহিউদ্দিন, ক্বারী সফিকুল ইসলাম, হাফেজ মো: আনোয়ার, সেক্রেটারি মোঃ মোফাজ্জল হোসেন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা ইউসুফ জামিল, সাংগঠনিক সম্পাদক মো: শেখ ফরিদ ও ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মো: মনিরুজ্জামানের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ তিতাস উপজেলা শাখার সভাপতি ডাঃ আব্দুল হান্নান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পশ্চিম জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি তাজুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পশ্চিম জেলা মুজাহিদ কমিটির সদর মাওলানা বশির আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তিতাস উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মো: আনোয়ার হোসাইন ও কুমিল্লা পশ্চিম জেলা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক মুহাম্মদ মনিরুজ্জামান।

এ সময় বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ একটি ইসলামীক রাজনৈতিক দল। এদেশের মাটি-মানুষ ও মানবতার পক্ষের একটি রাজনৈতিক সংগঠন। এসময় দলটির উপজেলা, ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram