ঢাকা
logo
প্রকাশিত : March 11, 2025

মোরেলগঞ্জে সুন্দরবন সুরক্ষায় সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষন রোধ করে সুন্দরবনসহ পরিবেশ সুরক্ষার বিষয়ে শিখন অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১০ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। সভাপতিত্ব করেন সুন্দরবন সুরক্ষায় গঠিত ইয়ুথ ফোরামের আহ্বায়ক কলি আক্তার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কেএম ইখতিয়ার উদ্দিন ও প্রেসক্লাব সভাপতি এইচ. এম মইনুল ইসলাম।

বিষয়ভিত্তিক আলোচনা করেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারি খন্দকার জিলানী হোসেন, আতাবুর রহমান টিপু ও ইয়ুথ ফোরাম সদস্য মাশরাফি মজিদ আকিব।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন ঈমাম মো. আবুল হাসান, সাবেক সেনা কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, থিয়েটার কর্মী জহির বাচ্চু, ইয়ুথ ফোরাম সদস্য কেয়া আক্তার, সবুজ ফরাজী ও আমেনা ইতি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram