ঢাকা
logo
প্রকাশিত : March 11, 2025

গাজীপুরে ১০ কারখানায় ছুটি ঘোষণা

নাসির উদ্দীন বুলবুল, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী ও মৌচাক এলাকায় শ্রমিক আন্দোলনের ঘটনায় ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপর ১২টায় গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বকেয়া বেতনের দাবিতে ব্যারিকেড তৈরি করে বিভিন্ন দাবি জানিয়ে আন্দোলন করেন শ্রমিকরা। পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। এখন শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। আশা করছি দ্রুতই সমস্যা সমাধান করতে পারব।

তিনি বলেন, যেসব শ্রমিকরা আন্দোলন না করে কাজে যোগ দিতে চেয়েছিলেন, আন্দোলনরত শ্রমিকদের একটি পক্ষ তাদের মারধর করেছেন বলে শুনেছি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় গাজীপুরে এখন পর্যন্ত (দুপুর ১২টা) ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram