ঢাকা
logo
প্রকাশিত : March 10, 2025

চোরাচালান বন্ধ সহ মাদক মুক্ত করা হবে: সুনামগঞ্জ পুলিশ সুপার

একে মিলন, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তোফায়েল আহাম্মেদ। দায়িত্ব পাওয়ার পরেরদিন আজ সোমবার বিকেলে সুনামগঞ্জের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ বলেন, সুনামগঞ্জ একটি সুনামধন্য ঐতিহ্যবাহী জেলা। আমার প্রথম পদক্ষেপ হবে, চোরাচালান বন্ধ সহ মাদকমুক্ত করা। যারা মাদক ব্যবসা করে তাদেরকে আমার একটি বার্তা মাদক ছাড়তে হবে, না হয় সুনামগঞ্জ ছাড়তে হবে। এছাড়া জনগণের জানমালের নিরাপত্তার জন্য জেলা পুলিশ সর্বোচ্চ ভূমিকা পালন করবে। এজন্য সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইনসহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ পুলিশের কর্মকর্তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram