ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৪১
logo
প্রকাশিত : মার্চ ১০, ২০২৫

চিলমারীতে বিএনপি'র কর্মীসভা অনুষ্ঠিত

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী কুড়িগ্রাম জেলা বিএনপি’র আয়োজনে চিলমারী মহিলা ডিগ্রী কলেজ মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি'র সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। অতিথি হিসেবে জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব উপস্থিত ছিলেন।

কর্মীসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল বারী সরকার, চিলমারী উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু হানিফা, সহ-সভাপতি সাহেব আলী, রফিকুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদুল ইসলাম সুইট, বিএনপি নেতা আবু সাঈদ হোসেন পাখি, যুবদলের আহবায়ক ইউনুস আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইয়াকুদ সাক্ষাত সাক্ষর, কৃষক দলের আহবায়ক লুৎফুল হায়দার লিফটন, মৎস্যজীবি দলের সভাপতি আমজাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মোত্তালেব প্রমুখ। এছাড়াও জেলা ও উপজেলার নেতাকর্মী, ৬ ইউনিয়নের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

জেলা কমিটির নেতারা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নসহ সকল দিক বিবেচনা করেই বিএনপিকে এগিয়ে নিতে একটি সুন্দর উপজেলা কমিটি কমিটি উপহার দেয়া হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram