ঢাকা
logo
প্রকাশিত : March 10, 2025

গৌরীপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা, গাড়ি ভাংচুর, আহত-৩

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে এসে হামলার শিকার হয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ মার্চ) পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুজিখা গ্রামে একতা ইটভাটায় অভিযান পরিচালনা করতে এসে এ হামলার শিকার হন। হামলায় ভ্রাম্যমাণ আদালতের ৩জন আহত হন। এক্সেভেটর ও বহনকারী লোবার ট্রাক ভাংচুর করা হয়। অভিযানে আদালত ৩ লাখ টাকা অর্থদন্ড করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি জানান, ভ্রাম্যমাণ আদালতের টিমের সামনে এক্সেভেটর বহনকারী লোবার ট্রাকটি ইটভাটার সামনে আসলে শ্রমিকরা অতর্কিতভাবে হামলা চালায়। এতে ৩ জন আহত হন। এ ঘটনায় পরিবেশ অধিদপ্তর নিয়মিত মামলা দায়ের করবে। এছাড়াও অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ের ৩ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন ও পরিদর্শক মাহবুবুল ইসলাম।

হামলায় আহতরা হলেন- ট্রাকের চালক ত্রিশাল উপজেলার আলী হোসেনের পুত্র মো. হযরত আলী (২০), হেলপাড় জামাল উদ্দিনের পুত্র মাহফুজ (১৮) ও লোবার স্টাফ ফুলপুর উপজেলার ইমাম হোসেনের পুত্র রাফিউল ইসলাম (২০)।

ট্রাক চালক মো. হযরত আলী জানান, আমরা ম্যাজিস্ট্রেটের গাড়ির সামনে ছিলাম। ইটখলার ভিতরে যাই নাই। গৌরীপুর-কলতাপাড়া সড়কের নিচের দিক থেকে গাড়ি ঘুরাচ্ছিলাম। সেখানেই ৩০/৪০জন গিয়ে হামলা করে।

রাফিউল ইসলাম জানান, হামলাকারীরা গাড়ির সব কাচ ভেঙে ফেলেছে। সামনের অংশও ভেঙ্গেছে। লাঠি-সোটা নিয়ে আমাকে মারধর করায় পা নিয়ে দাঁড়াতে পারছি না।

একতা ইটভাটার মালিক হাজী আব্দুল মোনায়েম জানান, আমাদেরকে এর আগেও ১৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গাড়ির ভাংচুরের সাথে আমাদের ইটভাটার কেউ জড়িত নয়। তারপরও গাড়ির ভাংচুরে ক্ষতিপূরণ ও যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা নেয় হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram