ঢাকা
logo
প্রকাশিত : March 10, 2025

বাঁশখালীতে সাজাপ্রাপ্ত আসামি-মাদক কারবারি সহ গ্রেফতার ৫

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে পৃথক অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি ও চোলাই মদসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের বিশেষ আভিযানিক টিম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে বলে জানান বাঁশখালী থানার অপারেশন অফিসার কামরুল হাসান কায়কোবাদ।

রবিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক এ অভিযান পরিচালনা করে মাদক কারবারি সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযানে এ সময় বাঁশখালী পৌরসভার উত্তর জলদি ভাদালিয়া এলাকা হতে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি বজল আহমদের পুত্র শফি আলম ড্রাইভার প্রঃ শফি আহমদ, একই সাথে সাধনপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আশুতোষ মুখার্জীর স্ত্রী ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি সংগীতা মুখার্জী (৩০) কে গ্রেফতার করে পুলিশ।

পুঁইছড়ি ইউপির জান্নাত এগ্রো ফার্মের সামনে পৃথক আরেক অভিযানে ২০ লিটার চোলাই মদসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- বাঁশখালী পৌরসভা এলাকার উত্তর জলদী ২ নম্বর ওয়ার্ডের রঞ্জিত বড়ুয়ার পুত্র সাজু বড়ুয়া (২৬), মৃত সাধন বড়ুয়ার পুত্র নির্মুল বড়ুয়া (৫৫), মৃত বিমল কান্তি বড়ুয়ার পুত্র দিপায়ন বড়ুয়া (৫২)।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, 'উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত দুইজন ও মদকসহ তিনজনকে গ্রেফতার করেছে আমাদের পুলিশের আভিযানিক টিম। আসামিদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।'

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram