ঢাকা
logo
প্রকাশিত : March 10, 2025

টাঙ্গাইলে খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে ‘ওএমএস’র ডিলারশিপ না পাওয়ায় খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন আব্দুস ছালাম নামে এক বিএনপি নেতা। তিনি উপজেলার গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।

সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে ওই বিএনপি নেতা তার দলবল নিয়ে উপজেলা খাদ্য কর্মকর্তার অফিসে সশরীরে এসে খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কাজী হামিদুলকে এই হুমকি দেন। এ সময় অফিস সহকারী হৃদয় ও কম্পিউটার অপারেটর শাহনাজ উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ৬ মার্চ উপজেলা পরিষদ হলরুমে উন্মুক্ত লটারির আয়োজন করে উপজেলা প্রশাসন ও খাদ্য কর্মকর্তার কার্যালয়। এতে উপজেলার ৬টি ইউনিয়নের ওএমএস ডিলারশিপ নিয়োগের আবেদনকারীরা অংশ নেন। সেসময় আবেদনকারীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ডিলারশিপ নিয়োগ দেওয়া হয়। লটারিতে অন্য আবেদনকারীদের মতো গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালামও অংশ নেন। তিনি লটারিতে ডিলারশিপ না জেতায় ক্ষোভে সোমবার সকালে উপজেলা খাদ্য কর্মকর্তা কার্যালয়ে তার দলবল নিয়ে প্রবেশ করে এবং খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কাজী হামিদুলের হাত কেটে নেওয়ার হুমকি প্রদান করে।

অফিস সহকারী হৃদয় জানান, সকালে আব্দুস ছালাম তার দলবল নিয়ে অফিসে প্রবেশ করে গালিগালাজ শুরু করে। পরে লটারির মাধ্যমে গাবসারাতে যারা নিয়োগ পেয়েছেন তাদের ডিও বন্ধ রাখার কথা বলেন এবং তা না হলে খাদ্য কর্মকর্তা স্যারের হাত কেটে নেওয়ার হুমকি দেন। এতে আমরা আতঙ্কিত হয়ে পড়েছি।

এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কাজী হামিদুল হক বলেন, হঠাৎ করে অফিসে আব্দুস ছালাম এসে গালিগালাজ ও হুমকি-ধমকি শুরু করে। উন্মুক্ত লটারির মাধ্যমে নিয়োগ পাওয়া ব্যক্তির ডিও বন্ধ না করলে হাত কেটে ফেলার হুমকি দেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি।

গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম বলেন, ওই খাদ্য কর্মকর্তা অতিরিক্ত বলেছে। তার সাথে এ ধরণের কোনো ঘটনা ঘটেনি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: পপি খাতুন বলেন, বিষয়টি দেখতেছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram