ঢাকা
logo
প্রকাশিত : March 10, 2025

সুনামগঞ্জের তাহিরপুরে ভারতীয় মদের বোতল জব্দ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় চোরাই পথে আসা ২৮৪টি ভারতীয় মদের বোতল জব্দ করেছে বিজিবি। জব্দকৃত বিপুল পরিমাণ ভারতীয় মদের আনুমানিক মূল্য ৪ লাখ ২৬ হাজার টাকা।

সোমবার (১০ মার্চ) ভোর রাতে উপজেলার যাদুকাটা নদী থেকে মদের বোতল গুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় চোরাকারবারিরা যাদুকাটা নদীতে ২৮৪ বোতল ভারতীয় মদ রেখে পালিয়ে যায়।

এ ব্যাপারে অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram