ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:১৯
logo
প্রকাশিত : মার্চ ৯, ২০২৫

ধর্ষকের ফাঁসির দাবিতে বানেশ্বরে বিক্ষোভ মিছিল

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: শিশু আছিয়াকে ধর্ষণ ও দেশব্যাপী নারী নির্যাতন, স্কুল কলেজের শিক্ষার্থী হেনস্তার প্রতিবাদে রাজশাহীর বৃহত্তর হাট-বাজার বানেশ্বরে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

রবিবার সন্ধ্যা ৭.১৫ মিনিটের সময় তারা বানেশ্বর ট্রাফিক মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক প্রদক্ষণ শেষে করেন। বানেশ্বর ট্রাফিক মোড়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক উপড় বসে বিভিন্ন শ্লোগান দিয়ে প্রায় আধাঘন্টা অবরোধ করেন। এ সময় তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন বানেশ্বর ট্রাফিক মোড় এলাকা।

তারা বলেন, তুমি কে আমি কে আছিয়া আছিয়া, সারা বাংলায় খবর দে ধর্ষকদের কবর দে, আমার সোনার বাংলা ধর্ষকের ঠাঁই নাই। একটা একটা ধর্ষক ধর-ধরে ধরে জবাই কর, দিয়েছি তো রক্ত আরো দিবো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়।

উক্ত মিছিলে বানেশ্বর কলেজের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, মো: আবুশামা, প্রান্ত শাহরিয়ার অয়ন, মো: রবিউল আওয়াল আকাশ, আল আমিন আহমেদ শুভ, আব্দুল্লাহ ইবনে আলিফ, মো: মিজানুর রহমান সিজান, মো: ইমরান আলীগন, শাওন প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram