ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:১৬
logo
প্রকাশিত : মার্চ ৯, ২০২৫

মিরসরাইয়ে বোনের শ্বশুর বাড়ীতে প্রবাসী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ের বোনের শ্বশুর বাড়ীতে প্রবাসী মফিজ প্রকাশ মহিউদ্দিনকে হত্যার ঘটনার প্রধান আসামী শেখ ফরিদ প্রকাশ শরীফকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন (র‍্যাব-৭)। রবিবার (৯ মার্চ) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে শনিবার ভোর রাতে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শেখ ফরিদ (৩৫) মিরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর দারোগারহাট নোয়াপাড়া এলাকার মিসির আহমেদের ছেলে।

এর আগে গত ২১ ফেব্রুয়ারি মহিউদ্দিনের বোন বাদী হয়ে জোরাগঞ্জ থানায় ৪ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতানাম ৪-৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, ভিকটিম মফিজ প্রকাশ মহিউদ্দিন (৪৫) দীর্ঘদিন ওমান প্রবাসী ছিলেন এবং কিছুদিন পূর্বে দেশে ফিরে আসেন। ৪ বছর পূর্বে শেখ ফরিদের সাথে মহিউদ্দিনের বোনের বিবাহ হয়। বিবাহের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। মহিউদ্দিন বোনের সংসারে সুখের কথা চিন্তা করে প্রবাসে অবস্থানকালে বোন জামাই শেখ ফরিদকে ব্যবসার জন্য ১৫ লাখ টাকা প্রদান করেন। পরর্বতীতে মহিউদ্দিন দেশে অবস্থানকালে তার বোনের কাছে প্রদানকৃত ১৫ লাখ টাকা ফেরত চান। ওই বিষয়ে মহিউদ্দিনের বোন তার স্বামী শেখ ফরিদকে টাকা ফেরত প্রদানে বিষয়ে অবহিত করলে শেখ ফরিদ এবং তার পরিবার টাকা ফেরত প্রদানে অস্বীকৃতি জানায়। গত ২১ ফেব্রুয়ারি মহিউদ্দিন তার বোনের শ্বশুর বাড়ি কাটাছরা ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় গিয়ে প্রদানকৃত ১৫ লাখ টাকা ফেরত প্রদানে অস্বীকৃতির কথা জিজ্ঞাসাবাদ করলে বোন জামাই শেখ ফরিদ এবং তার পরিবারের অন্যান্য লোকজনের সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়। বাকবিতন্ডার একপর্যায়ে বোন জামাই শেখ ফরিদ এবং তার পরিবারের অন্যান্য লোকজন উত্তেজিত হয়ে প্রবাসী মহিউদ্দিনকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে। পরর্বতীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষনা করেন।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মো. সেলিম বলেন, প্রবাসী মহিউদ্দিন খুনের ঘটনার প্রধান আসামী শেখ ফরিদ প্রকাশ শরীফকে র‍্যাব গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। রবিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram