ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:১৬
logo
প্রকাশিত : মার্চ ৯, ২০২৫

কুমিল্লার ধর্মসাগরে মিলল কোরাল মাছ!

শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লার ঐতিহ্যবাহী ধর্মসাগরে মিলল সাগরের কোড়াল মাছ। গত কয়েক মাস যাবত এই দিঘিতে চাষ হচ্ছে সাগরের কোরাল মাছ। তারই ধারাবাহিকতায় সম্প্রতি এই দিঘি থেকে সাগরের কোরাল মাছ শিকার শুরু হয়েছে। প্রতিদিনই জেলেদের জালে কোরাল মাছ ধরা পড়ছে। স্থানীয়রা কৌতহলপূর্বক দিঘির পাড়ে এসে ভীড় জমাচ্ছে এবং জালে আটক হওয়া এসব কোরাল মাছ কিনে নিয়ে যাচ্ছেন।

এই সব কোড়াল মাছ শিকারকারী জেলেদের সাথে কথা বলে জানা যায়, তারা মাছ শিকারের জন্য সাত জনের একটি দল বগুড়া সোনাতলা এলাকা থেকে এসেছে। জেলেদের একজন লিটন চন্দ্র দাস। তিনি জানান, গত কয়েকদিনে অন্তত ১৫টি কোরাল মাছ পাওয়া গেছে। এগুলোর গড় ওজন ৬-৮ কেজি। প্রতি কেজি কোরাল বিক্রি হচ্ছে দেড় হাজার টাকা কেজি করে।

আরেকজন জেলে মোঃ দুলাল মুন্সি জানান, শনিবার বিকেল ৩ টায় ধর্মসাগর দিঘিতে জাল ফেলেছেন। তাদের জালে ৩টা কোরাল ধরা পরে। যার মধ্যে ২টা কোরাল বিক্রি করেছেন ১৭ হাজার টাকা। একটার ওজন ৬ কেজি আরেকটির ওজন হয়েছে ৫ কেজি ৪ শ গ্রাম। আরেকটি মাছ বিক্রির জন্য রয়ে গেছে।

এদিকে, দিঘিতে সাগরের কোরাল মাছ চাষের বিষয়টি বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা। দীঘির পশ্চিমপাড়ের বাসিন্দা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মহিবুবুল হক ছোটন বলেন, কোরাল সাগরের মাছ, সুস্বাদু মাছ৷এখন দীঘিতে চাষ হচ্ছে জেনে কিছুটা অবাক হলাম।

ধর্মসাগর দিঘিটি জেলা প্রশাসন ইজারা দেয়। বর্তমানে ইজারায় রয়েছেন ৪২ জন। তাদের একজন মোঃ তারেকুল ইসলাম। তিনি জানান, বছর দুয়েক আগে এক জেলের পরামর্শে নোয়াখালীর চর আলেকজেন্ডার থেকে ৩০০ কোরাল মাছের পোনা আনেন। তখন এগুলোর ওজন ছিলো ২০০-২৫০ গ্রাম। দুই বছর পর একেকটি কোরালের ওজন হয়েছে ৫-৮ কেজি। ইজারাদার তারেক আরো জানান, মূলত যেসব দিঘিতে পর্যাপ্ত ছোট মাছ আছে সেখানে কোরাল চাষ করা সম্ভব। ছোট মাছ খেয়েই বড় হয় কোরাল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram