ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৪৮
logo
প্রকাশিত : মার্চ ৯, ২০২৫

নড়াইলে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হিসেবে কাজ করছেন ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম শুরু হয়েছে। এ জেলায় দলটির মুখপাত্র হিসেবে কাজ করছেন জেলার কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের বারবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত চেয়ারম্যান এসএম সাইফুজ্জামান। নড়াইলের জনপ্রিয় চেয়ারম্যানদের মধ্যে তিনি অন্যতম। শুধু পাঁচগ্রাম ইউনিয়ন নয়, সারা জেলায় তার সুনাম রয়েছে। জেলার প্রতিটি উপজেলায় এমনকি প্রতিটি ইউনিয়নে দলীয় কর্মী সমর্থক তৈরি করার জন্য কাজ করছেন ইউপি চেয়ারম্যান এসএম সাইফুজ্জামান।

রোববার (৯ মার্চ) দুপুরে একান্ত সাক্ষাতকারে ইউপি চেয়ারম্যান এসএম সাইফুজ্জামান দলটি’র কার্যক্রম সম্পর্কে জানান, গত ২৮ ফেব্রুয়ারি ঢাকার ঐতিহ্যবাহী মানিক মিয়া এ্যাভেনিউ’তে এ নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ হয়। লাখ জনতার উপস্থিতির মধ্যে নড়াইল জেলার অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। দলটি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে নড়াইল জেলার নেতৃত্বে ছিলেন পাঁচগ্রাম ইউপি চেয়ারম্যান এসএম সাইফুজ্জামান। জেলার ৩টি উপজেলা হতে সেদিন ৩ জন চেয়ারম্যানের নেতৃত্বে কয়েকটি বাস ভর্তি নারী পুরুষ ঢাকা’র ওই অনুষ্ঠানে যায়।

লোহাগড়া উপজেলার নেতৃত্বে ছিলেন নলদী ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান আবুল কালাম আজাদ পার্খী। নড়াইল সদর উপজেলার নেতৃত্বে ছিলেন শাহাবাদ ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ দিবসে নিজ নিজ এলাকার জনগণ নিয়ে উপস্থিত থেকে কালের সাক্ষী হয়ে রইলেন জেলার ত্রিরত্ন (ইউপি চেয়ারম্যান) জনপ্রতিনিধি। তারা ইতোমধ্যে দলে লোক ভেড়ানোর জন্য কাজ শুরু করেছেন।

জেলার সমন্বয়ক হিসেবে কাজ করছেন এসএম সাইফুজ্জামান। যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে আইনে অনার্স মাস্টার্স পাস করেছেন। সুশিক্ষিত, মার্জিত, সৎ ও বিনয়ী ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামানের বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি।

এক প্রশ্নের জবাবে এসএম সাইফুজ্জামান বলেন, বিভিন্ন সময়ে দেশের বড় বড় দলের কিছু নেতার জন্য দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। ঐ সমস্ত দুর্নীতিবাজদের আগ্রাসি কার্যক্রম ও চিন্তা চেতনার কারণে ওইসব দলের কোন শান্তিপ্রিয় মানুষ পরিচ্ছন্ন ভাবে রাজনীতি করতে পারছেনা এবং ভবিষ্যতে পারবে না। জাতীয় নাগরিক পার্টিতে রয়েছে এক ঝাক তরুণ মেধাবী মুখ, যারা বাংলাদেশকে এগিয়ে নেয়ার স্বপ্ন দেখেন। তাদের সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার জন্য এ দলে যোগ দেয়া। তিনি মানবতার সেবার জন্য এ দলকে এগিয়ে নিতে সর্বমহলের সহযোগিতা কামনা করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram