ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:১৬
logo
প্রকাশিত : মার্চ ৯, ২০২৫

বাঁশখালী প্রেসক্লাবের আহ্বায়ক অনুপম, সদস্য সচিব মিজান

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালীতে কর্মরত সাংবাদিকদের একমাত্র সংগঠন বাঁশখালী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বাঁশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অনুপম কুমার দে অভির সভাপতিত্বে সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এতে মেয়াদোত্তীর্ণ হওয়ায় সর্বসম্মতিক্রমে ক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

দৈনিক পূর্বকোণ প্রতিনিধি অনুপম কুমার অভিকে আহবায়ক, দৈনিক মানবকন্ঠ ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মুহাম্মদ মিজান বিন তাহেরকে সদস্য সচিব করে আগামী তিন মাসের জন্য ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

আহ্বায়ক কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহবায়ক দৈনিক ভোরের দর্পণ ও দ্যা বাংলাদেশ টুডে প্রতিনিধি শিব্বির আহমদ রানা ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি জসীম উদ্দীন। সদস্য দৈনিক আজাদী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া মুক্তা, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বক্কর বাবুল, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি রিয়াদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি উজ্জ্বল বিশ্বাস, দৈনিক আজাদী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া মুক্তা, দৈনিক যুগান্তর ও আজকের পত্রিকা প্রতিনিধি আবু বক্কর বাবুল, দৈনিক মানবকন্ঠ ও প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মুহাম্মদ মিজান বিন তাহের, দৈনিক ভোরের দর্পণ ও দ্যা বাংলাদেশ টুডে প্রতিনিধি শিব্বির আহমদ রানা, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি জসীম উদ্দীন, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি রিয়াদুল ইসলাম, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি তাফহিমুল ইসলাম, দৈনিক গণকন্ঠ প্রতিনিধি আফনান চৌধুরী, দৈনিক দেশ বর্তমান প্রতিনিধি প্রকাশ বড়ুয়া, দৈনিক রুপালী বাংলাদেশ প্রতিনিধি আবু ওবাইদা আরফাত, দৈনিক তৃতীয়মাত্রা প্রতিনিধি ছৈয়দুল আলম।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram