ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৪৯
logo
প্রকাশিত : মার্চ ৯, ২০২৫

যশোরে দেয়াল চাপা পড়ে ও সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

যশোর প্রতিনিধি: যশোর শহরের বেজপাড়া বনানী রোড এলাকায় দেয়াল চাপা পড়ে ডালিম (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ডালিম চৌগাছা উপজেলার কালিয়া কুন্ডি গ্রামের বাসিন্দা ছিলেন।

রোববার (৯ মার্চ) সকাল ১০টার দিকে যশোর পৌরসভার ঠিকাদারের অধীনে ড্রেন নির্মাণ কাজ চলছিল। এসময় রাস্তার পাশে থাকা একটি পুরাতন দেয়াল হঠাৎ ভেঙে পড়ে। এতে ডালিম মারাত্মকভাবে আহত হন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরের প্রেমবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় মো.মোস্তফা কামাল (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ রোববার সকালে প্রেমবাগস্থ শাহিদা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় যাত্রীবাহী রূপসা পরিবহনের একটি বাস পিছন থেকে একটি ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ভ্যানচালক মোস্তফা কামাল ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত মোস্তফা কামাল অভয়নগর উপজেলার মাগুরা গ্রামের রেজাউল ইসলামের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা সম্ভব হয়নি। তবে নওয়াপাড়া হাইওয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram