ঢাকা
logo
প্রকাশিত : March 9, 2025

কুড়িগ্রামে ট্রাক্টর চাপায় দুই কলেজ ছাত্র নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টর চাপায় এইচএসসি পরিক্ষার্থী দুই মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছে।

রোববার (০৯ মার্চ) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশির বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পাণ্ডুল ইউনিয়নের মিনাবাজার ঢেঁকিয়ারাম এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে সৌরভ আলী (১৯) ও বকিয়ত আলীর ছেলে প্লাবন মিয়া (১৮)। দুজনই কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

স্থানীয়রা জানান, সৌরভ ও প্লাবন দুই বন্ধু মিলে পার্শ্ববর্তী ‌চিলমারী উপজেলার থানাহাট বাজার থেকে মোটরসাইকেল যোগে উলিপুর ফেরার পথে নিরাশির বাজার বটতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক্টর তা‌দের চাপা দেয়। এতে ঘটনাস্থলে সৌরভ মারা যান। এ সময় গুরুত্বর আহত অবস্থায় প্লাবন মিয়া‌কে উদ্ধার ক‌রে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কেও মৃত ঘোষণা ক‌রেন।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে ব‌লেন, মর‌দেহ দু‌টি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram