ঢাকা
logo
প্রকাশিত : March 9, 2025

তাহিরপুরে ভারতীয় মদের চালানসহ ব্যবসায়ী আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় মদের চালান সহ রমজান আলী (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।

আটক রমজান আলী উপজেলার বাদাঘাট ইউনিয়নের পুরান লাউড় (বালু ছড়) গ্রামের জালাল উদ্দীনের ছেলে।

শনিবার (৮ মার্চ) রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়ন পুরান লাউড় বালু ছড় গ্রামে তার বসতঘর থেকে মাদকসহ আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন এর দিকনির্দেশনায় বাদাঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবুল কালাম চৌধুরীর নেতৃত্বে এসআই মুখলেছুর রহমান, এএসআই আব্দুল জব্বারসহ পুলিশের একটি দল মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে তার নিজের কক্ষে শুয়ার খাঠে নিচে বিশেষ কৌশল লুকিয়ে রাখা ৬০ পিস ভারতীয় বিভিন্ন মদের বোতল জব্দ করে। এর মধ্যে ৪২ পিস এসি ব্ল্যাক, ৬ পিস এসি ব্লু, ১২ পিস অফিসার চয়েজ রয়েছে। এসময় মাদক ব্যবসায়ীকেও আটক করে। এসব মাদকের মূল্য লক্ষাধিক টাকার বেশি।

এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, মাদকসহ আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram