ঢাকা
logo
প্রকাশিত : March 9, 2025

মাদারীপুরে ট্রিপল মার্ডারের ঘটনায় মামলা, গ্রেফতার ৩

মাদারীপুরে ২ ভাইসহ তিনজনকে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলায় নিহত সাইফুল-আতাউরের চাচা হোসেন সরদার ও প্রতিপক্ষ শাজাহান খানসহ ৪৯ জনকে আসামি করা হয়েছে।

রোববার (৯ মার্চ) সকালে নিহত সাইফুলের মা সুফিয়া বেগম বাদী হয়ে সদর থানায় এই হত্যা মামলা দায়ের করেন। এখন পর্যন্ত এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, কীর্তিনাশা নদী থেকে বালু তোলা নিয়ে খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল সরদারের সাথে স্থানীয় প্রভাবশালী শাজাহান খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল শনিবার শাজাহানের সমর্থকরা সাইফুলের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সাইফুল ও তার বড় ভাই আতাউর মারা যান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

এদিকে হত্যাকাণ্ডের পর নিহতদের বাড়িঘরেও প্রতিপক্ষরা আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram