ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৫৫
logo
প্রকাশিত : মার্চ ৯, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা নাহিদকে অব্যাহতি

চাঁদা দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর শাখার মুখপাত্র নাহিদ হাসান খন্দকারকে অব্যাহতি দেওয়া হয়েছে।গতকাল শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি ও সদস্য সচিব রহমত আলী সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র পদ থেকে নাহিদ হাসান খন্দকারকে অব্যাহতি প্রদান করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

এর আগে গত শনিবার, ১ মার্চ রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার মুখ্য সংগঠক আলী মিলন সই করা এক বিজ্ঞপ্তিতে তাকে কারণ দর্শানোর নোটিশের বিষয়টি জানানো হয়।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়, আপনার (নাহিদ হাসান খন্দকার) বিরুদ্ধে অভিযোগ আসছে, গত শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি আনুমানিক রাত ১১টার দিকে অবৈধ বালু উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং সে বিষয়কে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের সংশ্লিষ্টতার প্রশ্ন ওঠে। বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলন কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। অতএব, উপরোক্ত বিষয়ে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তার কৈফিয়ত পত্র প্রাপ্তির তিনদিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর কাছে পৌঁছাতে হবে। অন্যথায় বিষয়টি সাংগঠনিক নিয়মে নিষ্পন্ন করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তোলপাড় শুরু হয়। ভাইরাল হওয়া ২ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওতে নাহিদ হাসান খন্দকারকে দেখা যায় এক ব্যক্তির সঙ্গে টাকা নিয়ে দরকষাকষি করছেন।

ভিডিওতে নাহিদ হাসান খন্দকারকে দেখা গেলেও অপর প্রান্তে থাকা ব্যক্তিকে দেখা যায়নি। এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর চাঁদাবাজির অভিযোগ ওঠে এবং নাহিদ হাসান খন্দকারকে তার সংগঠন থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram