ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:০৬
logo
প্রকাশিত : মার্চ ৮, ২০২৫

ছাত্র প্রতিনিধি পরিচয়ে সাবেক এমপির বাসা দখল

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে ছাত্র প্রতিনিধি পরিচয়ে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড জোয়াহেরুল ইসলামের বাসা দখল করলেন সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস মিস্টি।

আজ শনিবার সকালে তিনি বাসার তালা ভেঙে ২০ জন পাগল নিয়ে প্রবেশ করে। সেখানে পাগলদের আশ্রম তৈরি করার সিদ্ধান্ত নেন।

মারইয়াম মুকাদ্দাস মিস্টি জানান, ফেসবুকে পূর্বঘোষনা দেয়া হয়েছিল। আওয়ামী লীগের সকল নেতাদের বাড়িতে পাগলদের আশ্রম গড়ে তোলা হবে। তাই আজ সকালে এসে তালা ভেঙে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জোয়াহেরুল ইসলামের বাসায় প্রবেশ করে। এখানে আল মুকাদ্দাস ফাউন্ডেশনের ২০ জন পাগলদের রাখা হয়েছে।
তিনি আরও জানান, জেয়াহেরুল ইসলামের পক্ষ থেকে একজন লোক এসে জানায় বাসা না ভেঙে আশ্রমের প্রস্তাব দেয়। এখানে সেই আশ্রমই করা হয়েছে।

তবে কে বলেছে তার নাম বলতে পারেনি। আবাসিক এলাকায় পাগলের আশ্রম করায় অস্বস্তি প্রকাশ করেছে স্থানীয়রা।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ছাত্র জনতা সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড জোয়াহেরুল ইসলামের বাসায় প্রবেশ করে লুটপাট ও ভাংচুর করে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram