ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৫৪
logo
প্রকাশিত : মার্চ ৮, ২০২৫

বরিশাল সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশাল সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর পুলিশ লাইন রোডের হটপ্লেট রেস্টুরেন্ট এ ইফতার ও দোয়া মোনাজাত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ লায়ন মো. আক্তার হোসাইন সেন্টু। সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহিন হাসান, সহ-সভাপতি নিকুঞ্জ বালা পলাশসহ এম জহির, এম সালাউদ্দিন, সুখেন্দু এদবর, সাঈদ পান্থ, মর্তুজা জুয়েল, নাসির উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলের প্রধান অতিথি লায়ন মো. আক্তার হোসাইন সেন্টু বলেন, রোজার মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাস আমাদের মাঝে রহমত, বরকত ও মাগফিরাতের বার্তা নিয়ে আসে। তাই এ মাসের আর্দশকে নিজের জীবনে ধারণ করে দেশ ও সমাজের মানুষের কল্যাণে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মধ্যদিয়ে জনগণের কাঙ্ক্ষিত ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হাজার হাজার নেতাকর্মীসহ জনসাধারণকে খুন গুম নির্যাতনের শিকার হয়েছে। সেই পরিস্থিতি থেকে জনগণকে মুক্ত রাখতে জনগণের নির্বাচিত সরকার দরকার। তাই জনগণের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram