ঢাকা
logo
প্রকাশিত : March 8, 2025

সরাইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মোঃ আলমগীর মিয়া, সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: "অধিকার, সমতা, ক্ষমতায়ন -নারী ও কন্যার উন্নয়ন" এ প্রতিপাদ্যের আলোকে শনিবার সকালে সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে রালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সরাইল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন।

এছাড়া দিবসটি উপলক্ষে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী মোঃ আনোয়ার হোসেন মাষ্টার, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ বিউটি আক্তার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নুরুল আমিন, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা ইফরান খান, রাহেলা বেগম প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram