ঢাকা
logo
প্রকাশিত : March 8, 2025

নানা বাড়ি বেড়াতে এসে ধর্ষণচেষ্টার শিকার ৯ বছরের শিশু, বৃদ্ধ গ্রেপ্তার

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি:   মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানা বাড়ি বেড়াতে আসা ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলার অভিযোগে  ওই গ্রামের আওয়ামীলীগ কর্মী জহুর মোল্লা(৬০) এক বৃদ্ধকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠয়েছে থানা পুলিশ।

শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে বালিয়াকান্দি থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী শিশুর নানী। মামলা দায়েরের পরপরই আসামি জহুর মোল্লাকে (৬০) গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

জহুর মোল্লা বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে।মামলার বাদী জানান, তার নাতনি যশোরে একটি মহিলা মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ে। ও পরিবারের সঙ্গে যশোরেই থাকে। সেখান থেকে গত ২৭ ফেব্রুয়ারি জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামে নানা বাড়ি বেড়াতে আসে।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তার নাতনি বাড়ির পাশে বাগানে খেলতে যায়। সেখান থেকে প্রতিবেশী জহুর মোল্লা তার নাতনিকে জোর করে কাঁধে করে পাশের একটি মাঠের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে জহুর তখন পালিয়ে যায়।

পরে শুক্রবার  রাতে থনায় এসে অভেযোগ দেয় এক মহিলা।

বালিয়াকান্দি থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, মামলা দায়েরের পরপরই রাতেই আসামি জহুর মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram