ঢাকা
logo
প্রকাশিত : March 8, 2025

আত্রাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি র‍্যালী উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সহকারী নির্বাচন অফিসার মোঃ ইমরান হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মো.কামাল হোসেন। তিনি বলেন,

"নারী শিক্ষিত হলে গোটা পরিবার শিক্ষিত হয়,নারী সচেতন হলে সমাজ সচেতন হয়। নারীদের ক্ষমতায়ন এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। তাই তাদের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্যাতন, বৈষম্য, সহিংসতা এবং সামাজিক কুপ্রথার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।"

তিনি তার বক্তব্যে নারী সমাজের অগ্রগতি ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন,"নারীদের প্রতি সম্মান ও তাদের অধিকার নিশ্চিত করতে পারলেই আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারব।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন,একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার,আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ফরিদুল আলম পিন্টু,সিনিয়র সহ-সভাপতি মুজাহিদ খান,

আত্রাই প্রেসক্লাবের সভাপতি তপন কুমার,আত্রাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী রহমান,মোঃ রুহুল আমিন,শাহাদুল ইসলাম বাবু,ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি এস এম কামাল উদ্দিন টগর,

আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী তাজকিয়া,জান্নাতুন ফেরদৌস,রাফিয়া সহ স্থানীয় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি,শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ। 

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram