ঢাকা
logo
প্রকাশিত : March 7, 2025

সিরাজগঞ্জের কাজিপুরে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বিলচতল গ্রামে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশুরা হলো, হাফিজার রহমানের মেয়ে টুল্লি (৮) ও হাফিজার রহমানের বোনের মেয়ে অনিকা (৮)। তারা পরস্পর মামাতো ফুপাতো বোন। একই বাড়িতে তারা বাস করতো। শুক্রবার দুপুরে বাড়ির পাশে বালু তোলার ফলে সৃষ্ট ডোবার পানি থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে স্বজনেরা। খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

নিহতদের চাচা আব্দুল বারিক জানান, সকাল দশটা থেকে ওই শিশুদের পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের বালু তোলার ফলে সৃষ্ট গর্তের পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করি।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে আপন মামাতো ফুপাতো বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram