ঢাকা
logo
প্রকাশিত : March 7, 2025

অপারেশন ডেভিল হান্ট: বাঁশখালীতে মঈন্যা ডাকাতসহ গ্রেফতার ৩

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: দেশব্যাপী যৌথবাহিনীর চলমান অপারেশন ডেভিল হান্টে চট্টগ্রামের বাঁশখালীতে গত ২৪ ঘন্টায় নাশকতা মামলার আসামি মঈন্যা ডাকাতসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে নাশকতার সাথে জড়িত ২জন এবং সাজাপ্রাপ্ত পলাতক একজন সহ তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন- শীলকূপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার মৃত মুস্তফা আলীর পুত্র মাঈনুদ্দীন প্রকাশ মঈন্যা ডাকাত (৪০), বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ১ নম্বর ওয়ার্ডের ছাবের আহমদের পুত্র মো. রাশেদুল ইসলাম (২৬), সরল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিনজিরতলা গ্রামের আব্দুর রহিমের পুত্র নাজিম উদ্দিন (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, 'বাঁশখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় সম্পৃক্ত মাঈনুদ্দীন ও রাশেদুল। নাশকতা ছাড়াও এদের বিরুদ্ধে নানা অপরাধের অভিযোগও রয়েছে বলে জানা যায়। এ ছাড়া অপর আসামি নাজিম উদ্দিন একবছর তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ।'

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, 'অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে নাশকতা মামলার আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশের চৌকস টিম। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।'

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram