ঢাকা
logo
প্রকাশিত : March 6, 2025

দিনাজপুরের ঘোড়াঘাটে চোরাই মালামালসহ গ্রেপ্তার ৪

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে চোরাই মালামালসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় দুইটি শ্যালো মেশিন, চাল কলের হলার ও চোরাই কাজে পরিবহনের জন্য ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার চকবামুনিয়া বিশ্বনাথপুর এলাকা থেকে স্থানীয় জনতা চোরাই মালামালসহ চোর চক্রের ৩ জন সদস্যকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। পরে আটককৃতদের স্বীকারোক্তি মতে চোরাই মালামালসহ অপর আরেক জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ছয়ঘট্টি এলাকার মৃত ইউনুছ সওদাগরের ছেলে দুলাল হোসেন (৩৪), চোপাগাড়ি এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে আবু মুসা (২৩), আবিরের পাড়া এলাকার মৃত আইনুদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪০) ও একই এলাকার আসির উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৪০)।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, জনৈক আল-আমিন সরকার নামে স্থানীয় এক ব্যক্তির চাল কল থেকে এক রাতে পঁচিশ ও ত্রিশ হর্সের দুইটি বৈদ্যুতিক মোটর, দুইটি শ্যালো মেশিন ও চাল কলের হলার চুরি হয়ে যায়। তিনি এ বিষয়ে থানায় অভিযোগ করেন।

থানা পুলিশ এ নিয়ে তথ্যানুসন্ধানের কাজ করতে থাকে। এরই মধ্যে চোরাই একটি শ্যালো মেশিন বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাবার সময় স্থানীয়রা টের পেয়ে ৩ চোরকে আটক করে থানা পুলিশকে সোপর্দ করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সেই সাথে আরও একজন চোরকে গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram