ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:১১
logo
প্রকাশিত : মার্চ ৬, ২০২৫

ঝিনাইদহে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

এস আই মল্লিক, ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে যশোর রেল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাঁদপাড়া রেলগেট এলাকা থেকে চল্লিশোর্ধ ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, ট্রেনের ধাক্কা লেগে মারা যেতে পারে। তবে, কখন কোন ট্রেনে ধাক্কা লেগেছে তা জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোবারকগঞ্জ-কোটচাঁদপুর রেলস্টেশনের মাঝামাঝি চাঁদপাড়া রেলগেট থেকে ২০০ গজ দুরে মাঠের মধ্যে রেললাইনের পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে যশোর রেল পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর বলেন, স্টেশন মাস্টারের মাধ্যমে সংবাদ পেয়ে যশোর রেল পুলিশ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে গেছে। এখনো নিহতের পরিচয় জানা যায়নি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram