ঢাকা
logo
প্রকাশিত : March 6, 2025

বন্দর নগরীর হালিশহরে পথচারীদের মাঝে মোশাররফ হোসেন দীপ্তি'র ইফতার বিতরণ

মহিউদ্দিন সাগর, চট্টগ্রাম নগর প্রতিনিধি: বন্দর নগরীতে হালিশহর থানাধীন নয়াবাজার মোড়ে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাধারণ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন নগর যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি।

বুধবার (৫ই মার্চ) রাতে রহমতের এই ৪র্থ দিনে ইফতারের পূর্ব মুহূর্তে রাস্তায় যাতায়াতরত সাধারণ পথচারী, গাড়ি চালক ও শ্রমজীবি মানুষের মাঝে ইফতার তুলে দেন নগর যুবদল ও ছাত্রদলের সাবেক এই সভাপতি।

ইফতার বিতরণের উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, যুবদল নেতা সাজ্জাদ আহমেদ সাদ্দাম, নয়ন, এইচ এম সাজেদুল ইসলাম অরিক, এইচ এম অভি, ইব্রাহীম খলিল সবুজ, রাহাত মাহমুদ, নুরুল হুদা মানিক, আরিফুল ইসলাম মুন্না, সাজ্জাদ, বেলাল, আফ্রিদি, ছাত্রদল নেতা অপু, রাজিম, ইমন, সাকিব, হৃদয়, সাইফুল, সাগরসহ প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram