ঢাকা
logo
প্রকাশিত : March 6, 2025

তাহিরপুর সীমান্ত থেকে দুই কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: ভারত থেকে চোরাই পথে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে আসা দুই কোটি টাকার বেশি ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেছে বিজিবি।

মালামাল গুলোর মধ্যে রয়েছে ভারতীয় শার্ট পিস, প্যান্টের কাপড়, ব্লেজারের কাপড়, পাঞ্জাবীর কাপড় এবং কসমেটিক্স সামগ্রী।

বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর রাতে উত্তর শ্রীপুর ইউনিয়নের জঙ্গল বাড়ি এলাকা থেকে চারাগাও বিজিবির টহলদল জব্দ করে।

সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, চারাগাঁও বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিত্বে জঙ্গলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় শার্ট পিস ৫১২৭টি, প্যান্টের কাপড়-১৫৬ মিটার, ব্লেজারের কাপড়-১২৯৬ মিটার, পাঞ্জাবীর কাপড়-২০৪৩০ মিটার এবং স্কীন সানরাইজ ক্রীম ৯০০০ পিস আটক করে, যার আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৯২ হাজার ৫০০ টাকা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram